সিলেট

সিলেটে হোটেল থেকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ৩ পুরুষ ও ১ নারী গ্রেফতার

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ ০১:১১

সিলেটে হোটেল থেকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ৩ পুরুষ ও ১ নারী গ্রেফতার

ছবি: সংগৃহিত

সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার পুলিশ অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৫ মিনিটের দিকে কদমতলী এলাকার হোটেল আল ইসলাম-এ এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. রিপন মিয়া (৩৪), মফিজ আলী (৩৪), তুরন মিয়া (৩৭) এবং সোনারা বেগম (৩৫)।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় সিলেট মহানগরী আইন ২০০৯ এর ৭৭ ধারায় নন-এফআইআর নং ১৭৫, তারিখ ১১/০৯/২০২৫ খ্রি. মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।

সিলেট থেকে আরো পড়ুন